সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

আগস্টে ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা

পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় গত মাস আগস্টে ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে ২২ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে এই সতর্কতার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউজ যথাক্রমে- কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।

যেসব ব্যক্তিকে সতর্ক হতে বলা হয়েছে- ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ পরিচালক, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথ পরিপালন করার জন্য সতর্ক করা হয়েছে।

এছাড়া, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়েছে। এর বাইরে কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন চার্জকে এবং ইটিবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাসহ প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষা করাই কমিশনের অন্যতম উদ্দেশ্য ও কর্তব্য। তাই কমিশন সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার জন্য এবং পুঁজিবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

আগস্টে ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা

আপডেট সময় ০২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫