সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা’

স্বপ্নের ফুটবল খেলছেন তিনি। বল পায়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও ছড়াচ্ছেন মুগ্ধতা! বয়স ৩৫ ছাড়িয়েছে, বিশ্বকাপ শিরোপা জেতার এটাই শেষ সুযোগ। শেষটাতে এসে নিজেকে উজাড় করে দিচ্ছেন লিওনেল মেসি। সেমিফাইনালেও তিনিই সেরা। তার ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে মঙ্গলবার রাতে অনায়াসে হারিয়েছে আর্জেন্টিনা। তিনি গোল করেছেন, করিয়েছেন!

লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে পা রেখেছে স্বপ্নের ফাইনালে। ফাইনালে পা রাখার মিশনে মেসি শুধু গোলই করেননি, অসাধারণ অ্যাসিস্টে গোল করিয়েছেন সতীর্থ জুলিয়ান অ্যালভারেজকে দিয়ে। দল এখন পাচ্ছে শিরোপার সুবাস। ১৯৮৬ সালের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে লাতিন জায়ান্টরা।

কাতার বিশ্বকাপ অবশ্য ভাল হয়নি উরুগুয়ের। কেঁদে মাঠ ছাড়তে হয়েছে সুয়ারেজের। তার দল জিতেও নকআউট পর্বে উঠতে পারেনি। সুয়ারেজদের গ্রুপে ছিল পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও ঘানা। পর্তুগাল এক ম্যাচ হাতে রেখেই উঠে শেষ ষোলতে। এরপর দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালের বিপক্ষে জিততেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। ঘানাকে ২-০ গোলে হারিয়েও পরের রাউন্ডে যেতে পারেনি লাতিন আমেরিকার দলটি।

দল বিদায় নিতেই কান্নায় ভেঙে পড়েছিলেন সুয়ারেজ। এবার বন্ধু মেসির খেলা দেখে নিশ্চয়ই সেই দুঃখ কিছুটা হলেও ভুলছেন। মেসির দল আর্জেন্টিনা অনায়াসে ক্রোয়েশিয়াকে হারিয়ে পা রেখেছে কাতার বিশ্বকাপের ফাইনালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা’

আপডেট সময় ০৮:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২