ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

মসজিদে উচ্চস্বরে কথা বলা নিষেধ যে কারণে

মসজিদ আল্লাহ তায়ালার ঘর। মুসলিম সমাজের মূলকেন্দ্র। মসজিদে এসে রবের সামনে আত্মসমপর্ণ করেই প্রশান্তি খুঁজে পান একজন প্রকৃত মুমিন। মসজিদকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান বলা হয়েছে।

এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু উমামা বাহেলী (রা.) বলেন, ইয়াহুদীদের একজন আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, পৃথিবীর মধ্যে উত্তম স্থান কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন এবং বললেন, তুমি নীরব থাক যতক্ষণ জিবরীল (আ.) না আসেন।

অতঃপর জিবরীল (আ.) বললেন, হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি আল্লাহর এত নিকটে হয়েছিলাম, যত নিকটে ইতিপূর্বে হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিভাবে এবং কত নিকটে হয়েছিলেন? তিনি বললেন, তখন আমার মধ্যে ও তাঁর মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা ছিল। আল্লাহ্ তায়ালা বলেছেন, পৃথিবীর নিকৃষ্টতর স্থান বাজারসমূহ এবং উৎকৃষ্টতর স্থান মসজিদ সমূহ’। -(ইবনু হিববান, ১৫৯৯; মিশকাত,৭৪১, পৃঃ ৭১)

পৃথিবীর সর্বোত্তম এই স্থানের মর্যাদা ও ভাবগাম্ভীর্যতা বজায় রাখা আবশ্যক। মসজিদে আওয়াজ করে, উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকা জরুরি। কারণ, এতে করে মসজিদের সম্মান নষ্ট হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তায়ালা আনহু এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। এমনকি তিনি শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন। 

বর্ণিত হয়েছে, হজরত ওমর (রা.) মসজিদে আওয়াজ করার কারণে দুই ব্যক্তিকে শাসিয়ে দেন, তিনি বলেন, ‘তোমরা যদি এই মদিনা শহরের বাসিন্দা হতে, তাহলে মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলার কারণে আমি দুজনকেই কঠোর শাস্তি দিতাম।’ -(বুখারি, হাদিস : ৪৭০)

মসজিদে উচ্চস্বরে কথা বলার বিষয়টি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অত্যন্ত অপছন্দের ছিল।  এক হাদিস থেকে জানা যায়, জনৈক ব্যক্তি জোরে কথা বললে রাসুল (সা.) রেগে বাড়ি থেকে বেরিয়ে তাকে এসে ধমক দেন। -(বুখারি, হাদিস : ৪৭১)

বর্তমানে অনেক ক্ষেত্রে মসজিদে কথাবার্তার স্বর এতোটাই উঁচু হয়ে যায় যা শুধু কথার পর্যায়ে থাকে না, অনেকটা যেন বাজার বা পার্কের পরিবেশ তৈরি হয় আল্লাহর পবিত্র ঘর মসজিদে। নামাজের জামাত শুরুর আগে ইমাম মসজিদে আসার আগ মুহুর্তে কোনও কোনও মসজিদে এটা বেশি হয়ে থাকে। এ থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহর রাসুল। এবং তিনি কঠোর ভাষায় নিষেধ করেছেন। -(মুসলিম, হাদিস : ১০০২)

এছাড়া মসজিদের অন্য জায়গাতেও অযথা কথা বলা থেকে বিরত থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘অর্থহীন কথাবার্তা ও কাজকর্ম থেকে নিজের আঁচল বাঁচিয়ে চলা ইসলামের অন্যতম শোভা ও সৌন্দর্য।’ -(সুনানে তিরমিজি : হাদিস ২৩১৭)

আল্লাহ তায়ালা প্রিয় বান্দাদের স্বভাব-বৈশিষ্ট্যের বিবরণ তুলে ধরেছেন এভাবে-‘আর যখন তারা অহেতুক ও অনর্থক কাজকর্মের পাশ কেটে অতিক্রম করে তখন তারা ভদ্রতা বজায় রেখে পার হয়ে যায়।’ -(সুরা ফুরকান : আয়াত ৭২)

সফল মুমিনের পরিচয় বর্ণনা করেছেন এভাবে-‘আর যারা অর্থহীন কথা ও কাজ পরিহার করে ও তার প্রতি বিমুখতা প্রদর্শন করে।’ -(সুরা মুমিনুন : আয়াত ৩)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

মসজিদে উচ্চস্বরে কথা বলা নিষেধ যে কারণে

আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২