সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন
সালাহউদ্দিন টুকু

ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত

ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্রপ্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রয়াত আব্দুস সালাম তালুকদারের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে টুকু বলেন, এখন সচিবালয়ে, ডিসি অফিসে ফার্স্ট ইয়ার/সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিবদের পাশে বসে, ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত।
তিনি বলেন, অনেকের পিএসদের কারও দেড়শ, কারও আড়াইশ কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসী দেখেছে। এইভাবে যদি রাষ্ট্রব্যবস্থাকে প্রথম পর্যায়েই ভেঙে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সের কাজ, সেই বয়সেই করা উচিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

সালাহউদ্দিন টুকু

ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত

আপডেট সময় ০৪:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫