সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

‘বন্ধু, শীঘ্রই দেখা হবে’- ক্লাব সতীর্থ এমবাপ্পেকে হাকিমির ‘হুমকি’

কাতার বিশ্বকাপে একের পর এক চমক উপহার দিয়ে যাওয়া মরক্কো উঠে গেছে সেমিফাইনালে। গতকাল শনিবার রাতে পর্তুগালকে বিদায় করে দিয়ে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে তারা। শেষ চারে মরক্কোর প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেই ম্যাচের আগে বন্ধু কিলিয়ান এমবাপ্পেকে ‘হুমকি’ দিয়ে রাখলেন আশরাফ হাকিমি।

ফরাসি লিগের জায়ান্ট ক্লাব পিএসজিতে এমবাপ্পে আর হাকিমি একসঙ্গে খেলেন। তাদের মাঝে ভালো বন্ধুত্বও আছে। বিশ্বকাপের শেষ ষোলোতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মরক্কোর জয়ের পর টুইট করে হাকিমিকে অভিনন্দন জানিয়েছিলেন এমবাপ্পে। এবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্সের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর পাল্টা টুইট করলেন হাকিমি।

ফাইনালে যেতে হলে মরক্কোর প্রথম কাজ হবে এমবাপ্পেকে থামানো। যেটা চলতি বিশ্বকাপে প্রায় অসম্ভব মনে হচ্ছে। ভয়ংকর ফর্মে আছেন ফরাসি সুপারস্টার। তাকে থামানোর গুরুদায়িত্বটা হয়তো হাকিমিই পেতে যাচ্ছেন। তাই টুইটারে তিনি লিখেছেন, ‘বন্ধু, শীঘ্রই দেখা হবে। ’ হাকিমিও এই বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলার। পারফরম্যান্সের পাশাপাশি তার সংগ্রামী জীবনকাহিনি সবার মনে গেঁথে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

‘বন্ধু, শীঘ্রই দেখা হবে’- ক্লাব সতীর্থ এমবাপ্পেকে হাকিমির ‘হুমকি’

আপডেট সময় ১২:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২