সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ইমরানের দলের

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ কারাবন্দি সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১৪ আগস্ট থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার এই ঘোষণা দিয়েছেন।

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান।
মঙ্গলবার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সোয়াবি শহরে জনসভা করে পিটিআই। সেই সভায় ১৪ আগস্ট থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে আসাদ কায়সার বলেন, “এটা হবে আমাদের বিক্ষোভের দ্বিতীয় পর্যায়। এরপর আমরা সিন্ধ প্রদেশের দিকে মনোযোগ দেবো।”

তার আগের দিন সোমবার এক ব্যাপক অভিযানে পিটিআইয়ের কয়েক শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু পাঞ্জাব প্রদেশেই গ্রেপ্তার করা হয়েছে ২ শতাধিক পিটিআই নেতা-কর্মীকে। গ্রেপ্তারদের মধ্যে পাঞ্জাব প্রাদেশিক আইনসভার ৭ জন এমএলএ বা বিধায়কও আছেন। বিধায়কদের অবশ্য পরের দিন মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের চার প্রদেশের মধ্যে এখনও খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক আইনসভা পিটিআইয়ের দখলে আছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর পিটিআইয়ের একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা।

বর্তমানে খাইবার পাখতুনখোয়া রাজ্যটি পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি এলাকায় পরিণত হয়েছে। টিটিপিকে দমন করতে রাজ্যের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযানও চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।

মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন গান্দাপুর। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ায় আর কোনো সেনা অভিযান রাজ্যের জনগণ মেনে নেবে না এবং পাকিস্তানের বর্তমান সরকার যদি শিগগিরই ইমরান খানকে মুক্তি না দেয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে পিটিআই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ইমরানের দলের

আপডেট সময় ০৮:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫