ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গ্রামীণ ব্যাংক করছাড়ে ‘আলাদা ট্রিটমেন্ট’ পায়নি: এনবিআর চেয়ারম্যান

আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, আমরা যেটা করেছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা সমজাতীয় অন্যরা যে সুবিধা পায়, সেটাই আমরা দিয়েছি। এটা নিয়ে আর আপাতত না বলি। আর এখানে কোনো আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না বা করিও নাই।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেস্ট আয়ের ওপরও এ অব্যাহতি রয়েছে।

সরকার ক্ষমতায় আসার পর আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয় গত বছরের অক্টোবরে।

একই শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনকে।

সেই সময়ে এ বিষয়ে আলাদা গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে বলা হয়েছে, করদিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে।
এই সুযোগ প্রতিষ্ঠানটি পেয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারার আওতায়। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই ধারা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গ্রামীণ ব্যাংক করছাড়ে ‘আলাদা ট্রিটমেন্ট’ পায়নি: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫