সংবাদ শিরোনাম ::
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি

ওয়েস্ট ইন্ডিজকে ফের হারের খোলসে ঢুকিয়ে সিরিজ জয় পাকিস্তানের

টানা ৯ ম্যাচ হারের পর গতকাল রোববার জয়ের দেখা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, যা ছিল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। বহুল কাঙ্ক্ষিত জয়ের মাধ্যমে পাকিস্তানিদের বিপক্ষে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছিল ক্যারিবীয়রা। ফলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে।

কিন্তু নিজেদের জয়ের ধারা লম্বা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ পরই ফের হারের খোলসে ঢুকে পড়েছে তারা। শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের কাছের হারের পর এশিয়া কাপের আগে ঘুরে দাঁড়ানোটা জরুরি ছিল পাকিস্তানের। অবশেষে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে সেটি বেশ ভালোভাবেই করেছে সালমান আলি আগার দল।

পাকিস্তানের বড় পুঁজি জোগাড় করেছে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে। ওপেনিংয়ে ১৩৮ রানের জুটি করে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন তারা। ৫৩ বলে ৭৪ রান (৩ চার ৫ ছক্কা) করে ফারহান আউট হলে এই জুটি ভাঙে।

আইয়ুব সাজঘরে ফেরেন ৪৯ বলে ৬৬ রান (৪ চার ২ ছক্কা) করে। তার আগে দ্রুত বিদায় নেন হাসান নওয়াজ (৭ বলে ১৫) ও মোহাম্মদ হারিস (২ বলে ২)। খুশদিল শাহ ৬ বলে ১১ ও ফাহিম আশরাফ ৩ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালিক অ্যাথানেজে। শারফেন রাদারফোর্ড ৩৫ বলে ৫১ (৪ চার ৩ ছক্কা), ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫

ওয়েস্ট ইন্ডিজকে ফের হারের খোলসে ঢুকিয়ে সিরিজ জয় পাকিস্তানের

আপডেট সময় ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫