সংবাদ শিরোনাম ::
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
রাকিবুল ইসলাম রাকিব

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘাটায়নি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, আমরা একটি গুপ্তগোষ্ঠীর বিভিন্ন প্রোপাগান্ডা মোকাবিলা করেই পথ চলছি, একটি বছর পাড়ি দিয়েছি। এই এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগের বিচারের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে আমাদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে একটা তালিকা প্রকাশ করে এক বছর অতিবাহিত করেছে তারা।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠিত হওয়ার পর থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শাহবাগ নয়- বরং সারা বাংলাদেশে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের ওপর হামলার পর ছাত্রদল তাদের পাশে থেকেছে। তারেক রহমানই সর্বপ্রথম এক দফার ঘোষণা দিয়েছেন।

এসময় হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, যে বা যারা জুলাই আগস্টের খণ্ডিত চিত্র এবং মনগড়া ইতিহাস রচনা করার চেষ্টা করে যাচ্ছেন- আমরা সেসব ইতিহাসবেত্তাদের বলতে চাই, এই ইতিহাসবেত্তাদের ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

রাকিবুল ইসলাম রাকিব

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘাটায়নি ছাত্রদল

আপডেট সময় ০৭:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫