সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

জরুরি অবতরণের পর পালিয়ে যাওয়া বিমানযাত্রীদের খুঁজছে স্পেন

স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে জরুরি অবতরণের পর পালিয়ে যাওয়া ১৪ জন বিমানযাত্রীর সন্ধান করছে স্প্যানিশ পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, একজন যাত্রীর অসুস্থতার কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তবে ঘটনাটি মঞ্চস্থ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নিখোঁজ ওই ব্যক্তিরা ২৮ জনের একটি দলের অংশ। তারা কাসাব্লাংকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে পেগাসাস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছিল, যা বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে ভোরের আগে জরুরি অবতরণ করেছিল।

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানায়, ঘটনাটি শুরু হয় ভোর সাড়ে ৪টার দিকে। একজন যাত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে মনে হওয়ায় বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স এবং টহল পুলিশের তিনটি দল ওই নারীকে নামিয়ে আনে। কিন্তু এর মধ্যেই ২৮ জনের একটি দল বিমান থেকে পালিয়ে যায়।

সূত্রটি বলেছে, ‘ওই নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সান্ত জোয়ান দে দেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার প্রসবের কোনো লক্ষণ পাওয়া না যাওয়ায় তারা তাকে ছেড়ে দেয়। এভাবে জনসাধারণের শৃঙ্খলা নষ্ট করার জন্য পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’

এ ঘটনায় পুলিশ ওই নারীসহ ১৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। তবে এর মধ্যে পাঁচজনকে তাদের অনুরোধের ভিত্তিতে বিমানে ফিরিয়ে দেওয়া হয় এবং বিমান সংস্থার কর্মীরা তাদের গ্রহণ করেন। পুলিশ বাকি ১৪ জনকে এখনো খুঁজছে। এ ছাড়াও আটককৃত আটজনের মরক্কোতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।

মাত্র এক বছরের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে মরক্কো থেকে তুরস্কের একটি ফ্লাইটে একজন যাত্রী অসুস্থতার ভান করায় বিমানটি স্পেনে জরুরি অবতরণ করেছিল এবং সেবারও কয়েক ডজন যাত্রী পালিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

জরুরি অবতরণের পর পালিয়ে যাওয়া বিমানযাত্রীদের খুঁজছে স্পেন

আপডেট সময় ০১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২