ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অবশেষে জার্মানির ক্ষেপণাস্ত্র নিতে রাজি হয়েছে পোল্যান্ড

পোল্যান্ডকে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিতে চাইলে জার্মানির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ওয়ারশ। তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বার্লিন তাদের প্রস্তাবেই অনড় থাকায় আগের অবস্থান থেকে সরে এসেছে পোল্যান্ড।

পোল্যান্ডের এক গ্রামে একটি ক্ষেপণাস্ত্র পড়ার পরই দেশটির নিরাপত্তা জোরদার করতে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি।

তখন সেই প্রস্তাবে রাজি না হয়ে পোল্যান্ড জানায়, এটি তাদের না দিয়ে ইউক্রেনকে দেওয়া হলে একসঙ্গে দুই দেশের নিরাপত্তাই জোরদার হবে। কিন্তু বার্লিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ন্যাটোর কোনো সদস্য দেশই ইউক্রেনকে এ রকম সহায়তা দেয়নি, সুতরাং জার্মানিও প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দেবে না।

মঙ্গলবার পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক জানান, জার্মানি যেহেতু রাজি নয়, তাই  প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনে মোতায়েন না করে পোল্যান্ডে মোতায়েন করলেই চলবে, পোল্যান্ড তাতে রাজি।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘(জার্মানির সঙ্গে) কথা বলার পর ইউক্রেনকে সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় হতাশা নিয়েই সিদ্ধান্তটা নিতে হলো। প্যাট্রিয়ট ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হলে অবশ্য পোল এবং ইউকেনীয়দের নিরাপত্তা একসঙ্গে জোরদার হতো৷’

এদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ব্লাসজ্যাক এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের বিষয়ে ‘নীতিগতভাবে একমত’ হয়েছেন। এখন দুই পক্ষ মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থাটি স্থাপনের বিষয়ে যাবতীয় কাজ শুরু করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অবশেষে জার্মানির ক্ষেপণাস্ত্র নিতে রাজি হয়েছে পোল্যান্ড

আপডেট সময় ০১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২