সংবাদ শিরোনাম ::
তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড়

গাজীপুরে বাড়লো সংসদীয় আসন, খুশি নেতারা

জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের অংশ হিসেবে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আগে এখানে পাঁচটি আসন ছিল। এতে খুশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গাজীপুর-৬ নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। এটি গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষত রাজনৈতিক নেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

প্রস্তাব ভিত্তিক ছয়টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

জেলার শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন আগের মতো ঠিক রাখা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে আগের মতো গাজীপুর-৫ আসন অখণ্ডিত রাখা হয়েছে।
নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুর-৬ আসন নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে। এখানে গাজীপুর-১ ও গাজীপুর-২ থেকে সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড আলাদা করে একটি আসন বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, ‘জেলায় একটি আসন বাড়ানোয় ভালো হয়েছে। তবে বাসন থানা গাজীপুর-১-এর সঙ্গে ছিল, সেটিও খারাপ ছিল না। নির্বাচনী এলাকা ভাগ হওয়াতে এখন সাধারণ মানুষের সুবিধা হবে।

আসন বাড়ানোর বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম বলেন, ‘জেলায় একটি আসন বাড়ানোর জন্য আমি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছিলাম। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গেও কথা বলেছি। একটি আসন বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।’
তিনি বলেন, ‘গাজীপুর-২ আসনে পৌনে ৮ লাখ ভোটার ছিলেন। দেশের কোনো একক আসনে এত ভোটার নেই। এ কারণে এখানে আরও একটি আসন বাড়ানো প্রয়োজন ছিল। আসন বাড়ানোতে আমাদের দাবি পূরণ হয়েছে। বৈষম্য দূর হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘দেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন একটি বৃহত্তম সিটি করপোরেশন। এখানে একটি আসন বাড়ানো হয়েছে, এটি খুব ভালো ও প্রশংসনীয় কাজ হয়েছে। এর মাধ্যমে গাজীপুরের মানুষ উপকৃত হবেন। সংসদে একজন প্রতিনিধি বাড়বে। ফলে এলাকার উন্নয়নসহ নানাভাবে মানুষ উপকৃত হবেন।’

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন, ‘গাজীপুরে একটি নির্বাচনী আসন বাড়ানোর ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের আরো কাছ থেকে সেবা নিতে পারবেন।’
মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘জনসংখ্যার অনুপাতে গাজীপুরে একটি সংসদীয় আসন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেটা কি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।’

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর-২ আসনের এলাকা কমানো খুবই ভালো হয়েছে। এটি আরও আগে করা উচিত ছিল। এখন এলাকাভিত্তিক উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ অনেক কাজ সুন্দরভাবে করা সম্ভব হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ

গাজীপুরে বাড়লো সংসদীয় আসন, খুশি নেতারা

আপডেট সময় ১২:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫