ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রোনালদোর সামনে কথাই বলতে পারিনি: রিচার্লিসন

৯ নম্বর জার্সিতে ফুটবল বিশ্বে আলাদা ছাপ ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ২০০২ বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখেছিল তাঁর পায়ের জাদু। ব্রাজিলকে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। সেই রোনালদো বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাঁর চুলের স্টাইল দিয়েও। তার চুলের অভিনব কায়দা দেখে গোটা বিশ্বের অনেক ভক্ত নিজের চুলের ছাঁট-ই বদলে ফেলেছিলেন।

সেই রোনালদোকে কাছে  পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি সেলেসাওদের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর রোনালদোর সঙ্গে দেখা করেন ২৫ বছরের এই ফুটবলার। যাকে আদর্শ মানেন তাকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এমনকি সেভাবে কথাও বলতে পারেননি এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে তিন গোল করা রিচার্লিসন।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে রিচার্লিসন বলেছেন,’উনাকে দেখে আমি আবেগপ্লুত হয়ে যাই। তিনি আমার আদর্শ, ঠিক নেইমারের মতোই। তাঁর সামনে গিয়ে আমি তেমন কথাই বলতে পারিনি। কারণ ছোট বেলা থেকেই উনি আমার অনুপ্রেরণা। ‘

কাতার বিশ্বকাপে ব্রাজিল যদি ফাইনালে খেলে তবে রিচার্লিসনকে তাঁর সেই চুলের স্টাইল করতে বলেছেন রোনালদো,’আর মাত্র তিন ম্যাচ বাকি। তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। ব্রাজিল যদি ফাইনালে যায় তবে তুমি ২০০২ সালে করা আমার চুলের স্টাইল করবে। ‘ ফিফা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রোনালদোর সামনে কথাই বলতে পারিনি: রিচার্লিসন

আপডেট সময় ১১:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২