ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

যুক্তরাষ্ট্রে ফেসবুক থেকে খবর সরিয়ে নেওয়ার হুমকি মেটার

অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ নিয়ে নতুন এক আইন ঠেকাতে যুক্তরাষ্ট্রে ফেসবুক থেকে সব খবর সরিয়ে ফেলার হুমকি দিয়েছে মূল কম্পানি মেটা।

প্রস্তাবিত খসড়াটি আইনে পরিণত হলে ফেসবুকে প্রচারিত সংবাদ থেকে আয়ের অংশ নিয়ে সংবাদমাধ্যমগুলোর দর কষাকষির ক্ষমতা বাড়বে। ফেসবুকের মালিক মেটা এ কারণে এর বিরোধিতা করছে। এর আগে অস্ট্রেলিয়াতেও একই ধরনের আইন পাস হয়েছে।

এর জেরে গত বছর দেশটিতে অল্প সময়ের জন্য ফেসবুকে সংবাদ প্রচার বন্ধ থাকে। সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসে অস্ট্রেলীয় সরকারের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছিল মেটা।

মেটার দাবি, প্রকৃতপক্ষে ধুঁকতে থাকা সংবাদমাধ্যমকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাঁদের প্ল্যাটফর্ম। লাভ হচ্ছে বলেই প্রকাশকরা নিজেদের কনটেন্ট ফেসবুকে প্রচার করছেন।

জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিজারভেশন অ্যাক্ট (জেসিপিএ) নামের ওই খসড়া আইনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়দলের সমর্থন আছে।

সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, নিজেদের প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে মেটা। করোনা মহামারিকালে স্থানীয় সংবাদমাধ্যমগুলো ধুঁকতে থাকলেও মোটা অঙ্কের মুনাফা করেছে মেটা।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে কংগ্রেস এই আইন পাস করলে আমরা প্ল্যাটফর্ম থেকে সংবাদ সরিয়ে নিতে বাধ্য হব। ’

মেটার দাবি, তাদের আয়ের খুব সামান্য একটি অংশই ফেসবুকে প্রচারিত সংবাদ থেকে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে ফেসবুক থেকে খবর সরিয়ে নেওয়ার হুমকি মেটার

আপডেট সময় ১০:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২