ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী বৃহস্পতিবার সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। যুত্তরাষ্ট্র ও দুই দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ সফরে চিনপিং যাচ্ছেন বলে আরব দেশটির কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএনের।

সিএনএন ওই প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে শি চিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেখানে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে।

চীনের প্রেসিডেন্ট রিয়াদ সফরে যেতে পারেন বলে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা চীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর মধ্যে গত সপ্তাহেই সঠিক তারিখ নিশ্চিত না করেই শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের নিবন্ধন ফরম পাঠিয়েছে সৌদি সরকার। শি চিনপিংয়ের সফর এবং নির্ধারিত শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি সৌদি প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২