সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

এই নেইমারের অপেক্ষাতেই ছিল ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিল খেলেছে ৪ ম্যাচ, কিন্তু মন ভরানো ফুটবল খেলেছে কয় ম্যাচে? উত্তর– ২ ম্যাচে। বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে আর দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মাঝের ১০ দিনে দুটি ম্যাচ, মানে সুইজারল্যান্ড আর ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল এক ম্যাচে জিতেছে, হেরেছে আরেকটিতে; কিন্তু মন ভরানো ফুটবলটা খেলতে পারেনি।

মাঝের ১০ দিনে নেইমার ছিলেন না, অ্যাঙ্কেলের চোট নিয়ে ছিলেন মাঠের বাইরে। পিএসজি তারকা খেলেছেন শুরুর ম্যাচ আর সবশেষ ম্যাচে। এটা কি নেহায়েতই কাকতাল? মোটেও নয়।

সেই নেইমার ফিরেছেন সবশেষ ম্যাচে। তাতে যেন ফিরেছে ব্রাজিলের ছন্দও। শুরুর ৪৫ মিনিটে নেইমার-ভিনিসিয়াসরা মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিলেন কোরিয়ান রক্ষণকে।

ভিনিসিয়াসের গোলে শুরু, এরপর বুদ্ধিদীপ্ত এক পেনাল্টিতে নেইমার করেছেন চলতি বিশ্বকাপে নিজের প্রথম গোল, এরপর সেলেসাওদের স্কোরশিটে নাম তুলেছেন রিচার্লিসন আর পাকেতাও।

বিশ্বকাপের আগে সতীর্থ থিয়াগো সিলভা বলেছিলেন, এই বিশ্বকাপে নতুন এক নেইমারকেই পাবে ব্রাজিল। পিএসজি তারকা সেটা করে দেখাচ্ছেন। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে এমন আগুনে নেইমারকেই তো চেয়েছিল ব্রাজিল!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

এই নেইমারের অপেক্ষাতেই ছিল ব্রাজিল

আপডেট সময় ১১:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২