সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

শেখ মনির জন্মদিনে অসহায়দের শীতবস্ত্র বিতরণ যুবলীগের

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে অসহায়-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (৫ ডিসেম্বর) ডেমরার রানী মহল সিনেমা হল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, যাকে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, যুবলীগের প্রতিষ্ঠাতা, যুবসমাজের আইকন শহীদ শেখ ফজলুল হক মনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে হত্যা করেছিলেন খুনি জিয়াউর রহমান। এ জিয়াউর রহমান একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হচ্ছে বিএনপি। ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা করেছে। জিয়াউর রহমানের ছেলে হাওয়া ভবন বানিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং তার স্ত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে প্রধান আসামি খুনি তারেক জিয়া সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, অগ্নি-সন্ত্রাস করে তারাই আবার ১০ ডিসেম্বরের হুমকি দেয়। আমরা বলে দিতে চাই আগামী ১০ ডিসেম্বর সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই থাকবে যুবলীগ। কোথাও সাধারণ মানুষের ওপর আঘাত বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেবে যুবলীগ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহা. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

এ সময় যুবলীগের উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাজু আহমেদ ভিপি মিরান, এবিএম আরিফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মাকসুদুর রহমানসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

শেখ মনির জন্মদিনে অসহায়দের শীতবস্ত্র বিতরণ যুবলীগের

আপডেট সময় ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২