ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাংলাদেশের কন্ডিশনে এখনও শেখার আছে, বলছেন রোহিত

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগেও কি রোহিত শর্মা ভেবেছিলেন এমন ম্যাচ হারতে হবে? হয়তো না। কিন্তু সব সম্ভবের খেলা ক্রিকেট আবারও প্রমাণ করল কেন এটা গৌরবময় অনিশ্চয়তার খেলা। ১৩৬ রানে ৯ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের বীরত্বে ভারতের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ১০ নম্বর উইকেট জুটিতে মিরাজ-মুস্তাফিজের ৫১ রানের জুটিতে এক উইকেটে জিতেছে বাংলাদেশ।

অবিশ্বাস্য এ ম্যাচে হারের পরেও কোনো অজুহাত নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। কোনো ভণিতা না করে সহজ কথায় জানালেন নিজের দলের কমতির কথা। বললেন, এই ধরনের কন্ডিশনে এখনও অনেক কিছু শেখার আছে তার দলের।

এ প্রসঙ্গে রোহিত বললেন, ‘আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। এক্ষেত্রে কোনো অজুহাত খাটে না। কারণ আমরাও এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ। আমি আসলে জানি না ঠিক কয়টা প্র্যাক্টিস সেশনে উন্নতি করা সম্ভব।’

বাংলাদেশ-ভারতের মতো এমন বড় ম্যাচে স্নায়ুচাপের অনেক বিষয় থাকে। সে চাপ সামলে পরবর্তী ম্যাচে ভারতীয় দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস কোহলিদের অধিনায়কের। এই কন্ডিশনে যেভাবে খেলে পরিস্থিতি বদলানো সম্ভব সেটাই করার চেষ্টা থাকবে তার দলের,  অভিজ্ঞ অধিনায়ক জানালেন সেটাও।

রোহিতের মতে, ‘আমার মনে হয় এখানে স্নায়ুচাপের বিষয় আছে এবং এটা চাপ ধরে রাখার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা এটা থেকে শিখবে এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। আশা করছি আমরা পরিস্থিতি বদলাতে পারবো। আমরা জানি এই ধরনের কন্ডিশনে আসলে কি করতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাংলাদেশের কন্ডিশনে এখনও শেখার আছে, বলছেন রোহিত

আপডেট সময় ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২