সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে ঘরোয়া ফুটবলে চলছে বিতর্ক। তার দল নির্বাচনে ত্রুটি ও কৌশলে অপরিপক্কতা ফুটবলসংশ্লিষ্ট অনেকের চোখে পড়েছে। আজ (শনিবার) বাফুফের এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
এদিন সকালে বাফুফে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে। সেখানে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চান।

বাফুফের নির্বাহী সদস্য শাহীন বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’

বাফুফের আজকের সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ জনই আমন্ত্রিত ছিলেন। ২১ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন ১৫ জন। সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন মঞ্চের একেবারে শেষ প্রান্তে গোমরামুখে ছিলেন। সম্মেলনের এক পর্যায়ে সাধারণ সম্পাদক শাহীনের সঙ্গে আলাপ করতে গেলে তার অসন্তোষ আবারও প্রকাশ পায়।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।’

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন হলে তিনি বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

আপডেট সময় ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫