সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

২৪ বছর পর থামলো ব্রাজিলের রেকর্ডযাত্রা

১৯৯৮ সালের বিশ্বকাপে সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে প্রায় ২৪ বছর। এই সময়ের মধ্যে সবগুলো বিশ্বকাপে খেলে একটিও গ্রুপ পর্বের ম্যাচ হারেনি সেলেসাওরা। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই অবিশ্বাস্য রেকর্ডযাত্রা থামাল এবার ক্যামেরুন।

দোহার লুসাইল স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুন। গোলহীন ম্যাড়মেড়ে ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ভিনসেন্ট আবুবকর।

গ্রুপ পর্বে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা আগে ছিল ফ্রান্সের। টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল এমবাপে-জিরুডদের দল। ১৭ ম্যাচ অপরাজিত থেকেই সেই রেকর্ডটাই ভেঙেছিল ব্রাজিল। কিন্তু রেকর্ড গড়ার তিন দিনের মাথায়ই সেই যাত্রা আবার থামিয়ে দিল ক্যামেরুন।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। তাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেশকিছু তারকা খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছে দলটি। আর সে সুযোগটাই লুফে নিয়েছে ক্যামেরুন। মাঝারি শক্তির ব্রাজিলকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে আফ্রিকার দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

২৪ বছর পর থামলো ব্রাজিলের রেকর্ডযাত্রা

আপডেট সময় ০১:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২