ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

বেহেশতের কথা বলে দেশকে দোজখে পরিণত করেছে সরকার : নুর

দিন, তারিখ ঠিক করে স্বৈরাচার, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে।

কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন নয় উল্লেখ করে নুরুল হক নুর বলেন, দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

শুক্রবার (২ ডিসেম্বর) ৫ দফা দাবিতে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅধিকার পরিষদের গণসমাবেশে এসব কথা বলেন নুর।

বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকার সহিংসতা করছে দাবি করে তিনি বলেন, নারায়ণগঞ্জে ছাত্রলীগ, যুবলীগের ককটেল বিস্ফোরণে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে সকল রাজবন্দির মুক্তি দিতে হবে।

নুর বলেন, হেফাজতের মতো বিএনপি নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তনে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে। এটা বিএনপির জন্য ভালো হবে না।

তিনি আরও বলেন, বেহেশতের কথা বলে সরকার দেশকে দোজখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে। তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।

গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসান, শহিদুল ইসলাম ফাহিম, ব্রি জেনারেল হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

বেহেশতের কথা বলে দেশকে দোজখে পরিণত করেছে সরকার : নুর

আপডেট সময় ১২:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২