ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক দুপুরে

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে বিএনপির একটি প্রতিনিধি দল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, ‌প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল অংশ নেবেন।

বিএনপির নেতারা জানান, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে দলের নেতারা পুলিশ প্রধানের সঙ্গে কথা বলবেন।‌ পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, হামলা ও রাতে বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির বিষয় নিয়েও কথা বলবেন।

ঢাকা বিভাগীয় সমাবেশ করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়। সেখানে সমাবেশ করতে ২৬টি শর্তও দিয়েছে পুলিশ। পাশাপাশি সমাবেশের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকেও বিএনপিকে অনুমতি নিতে বলেছে পুলিশ। তবে নয়াপল্টনে সমাবেশ করতে অনড় বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক দুপুরে

আপডেট সময় ১২:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২