সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ব্যাটিং কোচ সিডন্সের ঠিকানা কোথায়?

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নিতে গেল বছর ঢাকায় আসেন জেমি সিডন্স। নিয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচের দায়িত্বভার। শুধুমাত্র জাতীয় দলকে সময় দিতে দেশের তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাননি এই ব্যাটিং কোচ। তবে সিডন্সকে এবার এইচপি, বাংলা টাইগার্স এবং ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল রোববার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল দেখতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে পাপন জানালেন, সিডন্স এখন থেকে ‘এ’ দল, হাইপারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সকে নিয়ে কাজ করবেন। এ সময় সিডন্সের জায়গায় জাতীয় দলে নতুন একজন ব্যাটিং কোচ আনার কথাও বলছেন তিনি।

পাপন যোগ করেন, ‘তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নিই, এই সংস্করণে কীভাবে আমূল পরিবর্তন আনা যায়। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ব্যাটিং কোচ সিডন্সের ঠিকানা কোথায়?

আপডেট সময় ১২:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২