ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

মেয়ের প্রেমিককেই বেঞ্চে বসানোর হুমকি স্পেন কোচের

কোস্টারিকাকে ৭-০ উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল পেয়েছেন ফেরান তোরেস। অথচ তাকেই বেঞ্চে বসিয়ে দেওয়ার হুমকি দিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। মূলত তোরেসের উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে আপত্তি রয়েছে কোচের। তাই প্রকাশ্যেই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

তোরেসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি বছরই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন তিনি। স্পেন বস এনরিকের মেয়ের কারণেই স্পেনে এসেছেন তিনি। প্রেমিকার সঙ্গে এক শহরে থাকতেই এমন সিদ্ধান্ত এই বার্সা ফরোয়ার্ডের।

dhakapost

নিজ মেয়ের সঙ্গে তোরেসের সম্পর্ক অবশ্য আগেই মেনে নিয়েছেন এনরিকে। তবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর তোরেস সম্পর্কে এই কোচের মন্তব্য, ‘যদি তোরেস গোল করে মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, তা হলে সঙ্গে সঙ্গে ওকে মাঠ থেকে তুলে নেব। কোনও দিন আর ওকে ফুটবল মাঠে নামতে দেব না।’

কোস্টারিকার বিরুদ্ধে গোল করার পর মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস করেন তিনি। সেই প্রসঙ্গেই কথা বলেছেন এনরিকে। বিশ্বকাপের মাঝে ব্যক্তিগত সম্পর্কের দিকে তোরেস যাতে বেশি মন না দেন, সেই কারণেই সাবধান করে দিয়েছেন সাবেক বার্সা বস।

dhakapost

সপ্তাহে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, কোচের মেয়ের সঙ্গে সম্পর্ক কী বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? তোরেসের জবাব, ‘একেবারেই নয়। কোচ ও আমি দুজনেই জানি ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার খেলার থেকে কীভাবে আলাদা রাখতে হয়। উনি কোচ, আমি ফুটবলার। আমাদের সম্পর্কটা এখানে পেশাদারদের মতোই। ফলে কোনও সমস্যা হচ্ছে না।’ জোড়া গোল করে সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি।

তার আগেই এক সাক্ষাৎকারে এনরিকেকে প্রশ্ন করা হয়েছিল, কোন ফুটবলারকে তিনি মাঠে সবচেয়ে বেশি সময় দেবেন? এনরিকে মজা করে বলেন, ‘অবশ্যই তোরেস। না হলে মেয়ে আমার দিকে তেড়ে এসে গলাটাই কেটে ফেলতে পারে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

মেয়ের প্রেমিককেই বেঞ্চে বসানোর হুমকি স্পেন কোচের

আপডেট সময় ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২