ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

১০০০ উপশাখার মাইলফলক স্পর্শ করল আইএফআইসি ব্যাংক

সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি নিয়ে দেশের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে ১০০০ উপশাখার মাইলফলক স্পর্শ করল আইএফআইসি ব্যাংক। 

শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে নতুন উপশাখা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে হাজারতম উপশাখা প্রতিষ্ঠার ইতিহাস গড়ল ব্যাংকটি।

মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন  মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলার পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা চেয়ারম্যান এম. এ. খালেক, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের সূচনা হয়েছিল যে মাটিতে, সেই মুজিবনগরে উপশাখা উদ্বোধনের মাধ্যমে আইএফআইসি ব্যাংক স্বর্শ করল ১০০০ উপশাখার মাইলফলক। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করার চূড়ান্ত লক্ষ্য সামনে রেখে এই চলমান ধারা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন ঐতিহাসিক মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিতকরণে ভূয়সী প্রশংসা করেন। মেহেরপুরের কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের এই পদক্ষেপ ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

১০০০ উপশাখার মাইলফলক স্পর্শ করল আইএফআইসি ব্যাংক

আপডেট সময় ১১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২