ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে কাতার বিশ্বকাপে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচেমেক্সিকোকে হারাল ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দু’টি গোল লিয়োনেল মেসি এবং এনজো ফার্নান্দেস।

এদিন মাঠে নেমে ৮৬ বিশ্বকাপ জয়ী প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে স্পর্শ করেছেন মেসি। তার করা মোট ‍দুইটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ম্যারোডোনা করেছেন ৮ গোল। মেসিও আটটি গোল করেছেন। আর্জেন্টিনার আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও ম্যাচ রয়েছে। সামনের ম্যাচগুলোতে গোল করতে পারলে ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।

এদিকে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে ছিল ম্যারাডোনার। ১৯৮২ বিশ্বকাপ  থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত  দাপটের সঙ্গে ম্যাচগুলো খেলেছেন। তার উত্তরসূরি হিসেবে এবার মেসি মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই ম্যারাডোনাকে ছুঁয়েছেন। এখন থেকে বিশ্বকাপে ও ম্যারাডোনা প্রসঙ্গ আসলেই এই জায়গাতে একইসঙ্গে মেসির নামও উচ্চারিত হবে।

তবে ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার মোক্ষম সুযোগও আছে। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা করে নিতে পারলেই এককভাবে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিবেন পিএসজি তারকা। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা জার্মানির লোথার ম্যাথিউসকে ছুঁতে হলে মেসিকে পাড়ি দিতে ‘দুর্গম পথ’। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে যেতে হবে বলতে গেলে ফাইনালে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথিউসের। আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং মেসি এই পথে দলের হয়ে সব ম্যাচ খেললে ম্যাথিউসকে টপকে রেকর্ডটি নিজের করে নেবেন। তবে ফাইনালে যেতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকবে।

তবে নিশ্চিতভাবেই এসব নিয়ে ভাবছেন না মেসিরা। পুরো দলের মনোযোগ ম্যাচের দিকে। যে করেই হোক নকআউট পর্বে জায়গা করে নিতে হবে। নাহলে রেকর্ড বা পরিসংখ্যান বৃথা। নিশ্চয়ই মেসি তা চাইবেন না!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

আপডেট সময় ০৩:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২