ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

টমেটো ছাড়া সব সবজির দাম কমেছে

গত সপ্তাহে টমেটোর দাম ১০০ টাকা কেজি হলেও এ সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১২০ টাকায়। সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম বাড়লেও বাকি প্রায় সব সবজির দামই কমেছে। নতুন আলু ১৬০ টাকা থেকে কেজি প্রতি ৮০ টাকায় নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের মধ্যে সবজির আমদানি বাড়লে দাম আরও কমতে পারে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার ঘুরে দেখা গেছে, শসা ও গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। গোল বেগুন ৮০ টাকা, নতুন শিম ৮০ টাকা, লতি ৬০ টাকা, মূলা ৩০ টাকা, শিম ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, ঢেরশ ৫০ টাকা, উস্তে ৬০, পুরোনো আলু ৩০ টাকা,  চিচিঙ্গা ৬০, কচুর গাদি ৬০ টাকা ও কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং কাঁচা কলা ২৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, এই সপ্তাহে টমেটো ছাড়া বাকি সব সবজির দাম কমেছে। শীতের মৌসুম হওয়াতে সবজির দাম কমেছে। সামনে আরও দাম কমবে।

ক্রেতা শাকিয়া পারভিন ঢাকা পোস্টকে বলেন, মাঝে মধ্যেই বাজারে আসি। কিন্ত একদিনের বাজার দরের সঙ্গে অন্যদিনের বাজারদর মেলে না। বাজারের দামের পরিস্থিতি এমন হয়েছে যে, ৫০০ টাকায় সর্বোচ্চ ৫-৬ কেজি সবজি কেন যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

টমেটো ছাড়া সব সবজির দাম কমেছে

আপডেট সময় ০৩:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২