সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পুষ্পমাল্য অর্পণ এবং শহিদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন জেএসডি নেতারা।

দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় নেতা নুরুল আকতার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এসএম শামসুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা প্রমুখ কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এসময় নেতারা ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই বলেও জানান নেতারা।

উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর সকালে যথাযথ মর্যাদায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে জেএসডির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪