ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে মনযোগী হওয়ার আহ্বান

ক্যান্সারসহ দেশে অসংক্রামক রোগগুলো ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে। এই অবস্থায় রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ক্যান্সারসহ সবধরনের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিএসএমএমইউর বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করেছে এবং নিত্যনতুন পদক্ষেপ নিচ্ছে। এসবের লক্ষ্য হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়, তা নিশ্চিত করা।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সেবার জন্য সবসময় আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশি মনোযোগী হবে।

কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ দেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে. পি আগরওয়াল, টাটা মেমোরিয়াল হসপিটালের মেডিকেল ফিজিস্ট জোগেশ গান্ধী, ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে মনযোগী হওয়ার আহ্বান

আপডেট সময় ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২