সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

সাভারে পরিবেশ দূষণের দায়ে ফার্নেস অয়েল কারখানাকে জরিমানা

ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন।

রোববার বিকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল নূর। তিনি রাতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মিম রিসাইক্লিং কারখানাকে নগদ ১ লক্ষ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ওই এলাকায় অনুমোদনহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না। এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি ওই এলাকার ২টি কারখানায় অভিযান পরিচালনা করেন। এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

সাভারে পরিবেশ দূষণের দায়ে ফার্নেস অয়েল কারখানাকে জরিমানা

আপডেট সময় ১১:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪