ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার

বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের বোরো ধান রক্ষায় ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। সেইসঙ্গে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা

বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৩:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪