ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সরে গেল এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজিত হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। খবর ক্রিকবাজের।

ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল বোর্ড সভায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির বেশিরভাগ বোর্ড সদস্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে মত দেন।

বিশ্বকাপের ভেন্যু হিসেবে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকবাজ। ভেন্যু পরিবর্তন হলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্বাগতিক হিসেবে থাকবে বাংলাদেশ।

আরও পড়ুন:
পাকিস্তান ১২, বাংলাদেশ ০; রেকর্ড বদলাবে এবার?

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে যান। এর ফলে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। তবে আপাতদৃষ্টে বুঝা যাচ্ছে, বিসিবি এবং সরকারের পক্ষ থেকে আইসিসিকে নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে সন্তুষ্ট করা যায়নি।

বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার গুঞ্জন শুরু হলে এই টুর্নামেন্ট ভারতে স্থানান্তরিত হওয়ার খবর চাউর হয়। তবে ভারত আবহাওয়াজনিত কারণ এবং যেহেতু আগামী বছর এই টুর্নামেন্ট তারা আয়োজন করবে, তাই স্বাগতিক হতে অস্বীকৃতি জানায়। জিম্বাবুয়ে এবং শ্রীলংকা অবশ্য টুর্নামেন্ট আয়োজন আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকেই স্বাগতিক হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪