ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বাংলাদেশে হবে আইসিসির বোর্ড মিটিং

নারী এশিয়া কাপ চলাকালীন শ্রীলংকায় হয়েছে আইসিসির সবশেষ বোর্ড মিটিং। যেখানে আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বোর্ডকর্তাদের মধ্যে, যা নিয়েই এবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, আসন্ন আইসিসির বোর্ড মিটিং হবে বাংলাদেশে। সেই সঙ্গে আইসিসির আসন্ন নির্বাচনও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এ ছাড়া ওই মিটিংয়ে নেওয়া হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সবশেষ বাংলাদেশে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল ২০১৪ সালে। এবার ফের ঢাকায় বসবে আইসিসির মিটিং। আইসিসির এই বোর্ড মিটিং হবে চলতি বছরের অক্টোবর মাসে। যা আইসিসির বর্তমান কমিটির অধীনে সবশেষ মিটিং। যেখানে ঢাকায় হতে যাওয়া আইসিসির আসন্ন নির্বাচন, আর্থিক কামাঠো ও ভবিষ্যৎ কর্মরেখা চূড়ান্ত করবে আইসিসি।

এ বিষয়ে পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনি ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বাংলাদেশের জন্য আইসিসির এই বোর্ড মিটিং কতটা গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে পাপন বলেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাশ হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে— এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বাংলাদেশে হবে আইসিসির বোর্ড মিটিং

আপডেট সময় ১২:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪