সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মোদির সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিশ্বকাপজয়ী তারকারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। মোদির সঙ্গে দেখা করে আবেগ আপ্লুত হয়ে যান ক্রিকেটাররা।

ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি পোস্ট করে বুঝিয়ে দেন, তারা আবেগ আপ্লুত এবং সম্মানিত।

বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় ক্রিকেট দল ও সাপোর্টিং স্টাফরা বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেই জার্সির গায়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চিহ্নি হিসেবে দুটি তারা জ্বলজ্বল করছিল, জার্সির সামনে লেখা ছিল চ্যাম্পিয়ন্স।

বিশ্বকাপজয়ী দলের সঙ্গে সাক্ষাতের ছবি নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মোদি লিখেছেন, চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ সময় কাটালাম।

বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, বিরাট সম্মানের। প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ আপ্লুত প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তায়। তিনিও সম্মানিত বলে জানিয়েছেন। বুমরাহর সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্জনা গণেশন। তাদের পুত্র অঙ্গদকে কোলে নেন প্রধানমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক

মোদির সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিশ্বকাপজয়ী তারকারা

আপডেট সময় ০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪