সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

পেরুর বিপক্ষে অনিশ্চিত মেসি, যা জানালেন স্কালোনি

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে সে ম্যাচ শেষে একটা দুঃসংবাদও পেয়েছে তারা। চোটে পড়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আগে থেকেই গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন মেসি, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে চোট। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে অনিশ্চিত আর্জেন্টিনা অধিনায়ক।

গত বুধবার (২৬ জুন) চিলির বিপক্ষে মাঠে নেমে পায়ে চোট পান মেসি। ম্যাচ শেষে ৩৭ বছরের এই তারকা ফুটবলার বলেছিলেন, ‘প্রথমে খেলার সময় আমি এমন অনুভব করছিলাম। আমি খোঁচা অনুভব করিনি, কিন্তু এটা বেশ কঠিন অনুভব ছিল। অস্বস্তিবোধের কারণে ঠিকঠাক চলতে পারছিলাম না। পরেরদিন দেখব কেমন চলতে পারছি।’

তবে মেসির চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি কোচ লিওনেল স্কালোনি, ‘ম্যাচের শেষে তার (মেসির) সঙ্গে কথা বলিনি। যদিও সে খেলা শেষ করেছিল। তাকে শেষবার লক্ষ্য করেছি ৫০ মিটার স্প্রিন্টে ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের সঙ্গে দৌড়াতে। এর বেশি কিছু বলতে পারব না।’

মেসিদের খেলা না দেখতে পেরে মোদিকে চিঠি ফুটবলপ্রেমীদের!

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড়সড় পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘দলের যে সকল খেলোয়াড় আগের দুই ম্যাচে নামার সুযোগ পায়নি, সামনের ম্যাচে তারা সুযোগ পাবে। কারণ তাদের পারফরম্যান্স আমার দেখা প্রয়োজন এবং সেই সুযোগটা তাদেরও পাওয়া দরকার।’

প্রসঙ্গত, গ্রুপ ‘এ’তে কানাডা ও চিলির বিপক্ষে দুই ম্যাচে দুই জয় নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৬। পেরুর বিপক্ষে ম্যাচটি হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আগামী ৩০ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

পেরুর বিপক্ষে অনিশ্চিত মেসি, যা জানালেন স্কালোনি

আপডেট সময় ১০:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪