সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

এমবাপ্পের ‘তেরঙ্গা’ মাস্ক নিয়ে বিপত্তি

ইউরোতে ফ্রান্সের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঝুলিতে পোরে তারা। কিন্তু সে ম্যাচে দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে নাকে চোট পান। সে চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলার কথা রয়েছে তার।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছেন এমবাপ্পে। তখন তার মুখে ছিল ফ্রান্সের পতাকার তিন রংয়ে সজ্জিত বিশেষ মাস্ক। সাধারণত মুখে বা নাকে চোট পেলে ফুটবলারদের মাস্ক পরে খেলতে দেখা যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পেকেও মাস্ক পরে খেলতে হতে পারে। কিন্তু সে মাস্ক নিয়েই দেখা দিয়েছে বিপত্তি।

কারণ উয়েফার আইন বলে, ‘চিকিৎসা সরঞ্জাম পরে কেউ খেলতে চাইলে তা একক রঙের হতে হবে এবং তাতে দল ও প্রস্তুতকারকের নাম বা লোগো থাকা যাবে না।’

কিন্তু এমবাপ্পের মাস্কে তিনটি রং রয়েছে–আর সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকার তিন রং নীল, সাদা এবং লাল। এই পতাকার নকশায় তৈরি এমবাপ্পের মাস্কে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে। শুধু তাই নয়, তার নামের আদ্যক্ষরও (কেএম) রয়েছে তাতে। তাই এই মাস্ক পরে এমবাপ্পে মাঠে নামতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

ইএসপিএন অবশ্য জানাচ্ছে, অনুশীলনে ঘাম ঝরালেও তার মাঠের সম্ভাবনা নেই বললেই চলে। দলের সঙ্গে মাঠে গেলেও তার বেঞ্চে বসে থাকার সম্ভাবনাই বেশি। নাকে চোট পাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় নয়া। তবে চোট থেকে সেরে ওঠা সাপেক্ষে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

এমবাপ্পের ‘তেরঙ্গা’ মাস্ক নিয়ে বিপত্তি

আপডেট সময় ১০:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪