ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জনপ্রতি ৪৬ হাজার ৯৩৭ টাকা বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ১৭৪ টাকা। একইভাবে আয় বেড়েছে ২ হাজার ৬৭৪ টাকা। তবে মাথাপিছু ঘাটতি কমেছে ৫৯৯ টাকা। আর প্রতিজনে বরাদ্দ ৪৬ হাজার ৯৩৭ টাকা। তবে বাজেটে মোট যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪ দশমিক ২ শতাংশ।

এবার জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। প্রতিযোগী দেশগুলোতে বাজেট জিডিপির ২৫ শতাংশের উপরে। ফলে আকার অনেক বড় করে দেখানো হলেও জনসংখ্যার বিবেচনায় বাজেটের আকার একেবারেই বড় নয়। অন্যদিকে বিভিন্ন পক্ষ থেকে সম্প্রসারণমূলক কর্মসূচির যে সুপারিশ এসেছে, তারও খুব বেশি প্রতিফলন নেই বাজেটে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ২০২৩ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। আর প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ৪৬ হাজার ৯৩৭ টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৪৪ হাজার ৮৬৩ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৪ টাকা। চলতি বছরে যা বেড়েছিল ২ হাজার ৯৩০ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মোট আয় ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু আয় ৩২ হাজার ১২০ টাকা। চলতি বছরে যা ছিল ২৯ হাজার ৪৪৬ টাকা। এ হিসাবে আয় বেড়েছে ২ হাজার ৬৭৪ টাকা। আগে যা ছিল ২ হাজার ৬৬৯ টাকা। এছাড়াও ঘাটতির পরিমাণ ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর মাথাপিছু ঘাটতি ১৪ হাজার ৮১৭ টাকা।

চলতি বছরে যা ১৫ হাজার ৪১৭ টাকা। এ হিসাবে মাথাপিছু ঘাটতি কমেছে ৫৯৯ টাকা। অন্যদিকে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আর মাথাপিছু বরাদ্দ ১৫ হাজার ৬১৬ টাকা। আগের বছর যা ছিল ১৫ হাজার ৪৮৮ টাকা। আগের বছর যা ছিল ১৫ হাজার ২১৭ টাকা। আলোচ্য সময়ে মাথাপিছু এডিপি বেড়েছে ১১৮ টাকা। চলতি বছরে বেড়েছিল ২৭১ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জনপ্রতি ৪৬ হাজার ৯৩৭ টাকা বরাদ্দ

আপডেট সময় ১০:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪