ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অঢিটোরিয়ামে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন এবং তাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করেছেন। বছরের ৫টি ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিদা দিয়েছেন যা অতীতে কোন সরকার করেনি। ফরিদগঞ্জ উপজেলায় ৭৯৯ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ৪০২ জনকে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। মৃত ৩৯৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দেয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের পরিচালনায় আয়োজিত স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন, যুদ্ধকালিন এফ.এফ প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া,প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ উদ্বোধন করেন অতিথিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

আপডেট সময় ০৯:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২