সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ডেঙ্গুর মধ্যেই ভারতে ছড়াচ্ছে আরএস ভাইরাস, আক্রান্ত হচ্ছে শিশুরা

ডেঙ্গু আতঙ্কের মধ্যেই ভারতে ছড়াচ্ছে আরএস ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে চার দিনের সদ্যোজাত থেকে ২ বছরের শিশুরা। শ্বাসকষ্ট নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আতঙ্কের মধ্যেই ভারতে বেশকিছু শিশুর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস। পার্ক সার্কাসের ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ সূত্রে খবর, গত দুই মাসে সেখানে চিকিৎসা হয়েছে এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৫০টি শিশুর।

চিকিৎসকরা বলছেন, অক্টোবরের শুরু থেকে এই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালের শিশু বিভাগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছে শিশুরা। লাগছে ভেন্টিলেটর ও আইসিইউ। ভারতের শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, এই ভাইরাস বড় আকার নিয়েছে। ঝাঁকে ঝাঁকে রোগী আসছে। অক্টোবর মাস থেকে আসছে। খুব খারাপ অবস্থায় শিশু আসছে। রীতি মতো আউটব্রেক চলছে।

গত বছর এই সময়ে উত্তরবঙ্গে ধরা পড়েছিল আরএস ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় ভারতের স্বাস্থ্য ভবন থেকে টিম গিয়েছিল উত্তরবঙ্গে। গঠন করা হয়েছি এক্সপার্ট কমিটি। বছর ঘুরতে না ঘুরতে কলকাতায় ফের প্রকোপ বাড়ছে আরএস ভাইরাসের। যদিও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, তিনি এমন কিছু শোনেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ডেঙ্গুর মধ্যেই ভারতে ছড়াচ্ছে আরএস ভাইরাস, আক্রান্ত হচ্ছে শিশুরা

আপডেট সময় ১১:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২