ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

ইসরাইলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরাইলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছিল ইসরাইলি সেনারা।

এতে অজানা সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেছেন তিনি।

তবে হামাসের এ দাবি অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

দক্ষিণ রাফায় ইসরাইলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরাইলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরাইল আন্তর্জাতিক আদালতের সে আদেশকে পাত্তাই দিচ্ছে না।

নাম না প্রকাশের শর্তে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদের্শ নয়, যে আমরা মানতে বাধ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ইসরাইলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা

আপডেট সময় ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪