ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জোনাকী বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার রাত ৮টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূকে নিয়ে আসেন স্বামী ও তার পরিবারের লোকজন। মারা গেছে শুনে মরদেহ হাসপাতালের বেডে রেখে পালিয়ে যান তারা।

নিহত জোনাকী বেগম নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের তালুকদার বাড়ির ছাদেক মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা মাঝি বাড়ির আল আমিন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে তালুকদার বাড়ির জোনাকি বেগমের সঙ্গে বিয়ে হয় মাঝি বাড়ির আল- আমিনের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করত আল-আমিন ও তার পরিবারের লোকজন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতৃত্বে।

ঘটনার দিন আবারও যৌতুকের জন্য নির্যাতন চালায় আল-আমিন ও তার পরিবারের লোকজন। নির্যাতনের ফলে মারা যায় জোনাকি। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা গেছে শুনে লাশ রেখে পালিয়ে যায় স্বামীর পরিবারের লোকজন।

নিহতের বোন শিমু বেগম জানান, আমার বোনকে তার স্বামী ও পরিবারের লোকজন প্রায়ই যৌতুকের জন্য নির্যাতন করতো। আমরা একাধিকবার যৌতুক দিয়েছি। কিন্তু তার আরও যৌতুক লাগবে। আমার বোনকে মেরে হাসপাতালে লাশ রেখে তারা পালিয়ে গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহাগ রানা জানান, হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

আপডেট সময় ১২:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪