সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র, লজ্জার হারের পর ৬ ইমুজি দিয়ে কায়েসের খোঁচা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার পরের ম্যাচেও ৬ রানের ব্যবধানে হেরেছে তারা। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের।

বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ক্রিকেটের তিন সংস্করণের কোনো একটিতে এই প্রথম তারা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়ল।

টাইগারদের এমন লজ্জার হারে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বাংলাদেশের ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছে সমর্থকরা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারকে হতাশার বলছেন সাকিব আল হাসান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’

জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েসও এমন পরাজয় মেনে নিতে পারেননি। বাংলাদেশের পরাজয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। যদিও স্ট্যাটাসে কোনো শব্দই লিখেননি ইমরুল, কেবল ছয়টি ইমুজি দিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

ইমরুলের ইমুজিগুলোর মধ্যে প্রথম দুইটি ছিল লজ্জার, পরের দুইটি চুপ থাকার এবং শেষ দুইটি ধন্যবাদের ইমুজি। বৃহস্পতিবার রাতে করা ইমরুলের পোস্টটি ১০ ঘণ্টায় ১৩০ হাজারের মতো রিয়েক্ট পড়েছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার কমেন্ট এবং সাড়ে সাত হাজার শেয়ার হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে

ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র, লজ্জার হারের পর ৬ ইমুজি দিয়ে কায়েসের খোঁচা

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪