সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড আদব মানুষকে সম্মানিত করে পক্ষান্তরে আদবহীনতা মানুষের মর্যাদা নষ্ট করে ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার চীনা স্বামীর নগদ টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন মধ্যপাড়া পাথরখনিতে বিস্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিশু সানজিদা হ’ত্যা মামলায় তদন্তে নতুন মোড়, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ১৩ জন কারাগারে

রাজধানীর বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে গ্রেফতার ১৩ চাঁদাবাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যাত্রাবাড়ী থানার মামলায় ৬ আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামির হলেন- ইউসুফ গাজী, মোহাম্মদ ইউসুফ, মো. পিন্টু মিয়া, মো. ডালিম, মো. পাভেল, ও মোহাম্মদ আলী।

যাত্রাবাড়ী-বাবুবাজারে যানবাহন থেকে চাঁদা আদায় করতেন তারা। অন্যদিকে কোতয়ালি থানার মামলায় গ্রেফতার অন্য সাত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় কারাগারে যাওয়া আসামির হলেন- মো. সাব্বির, নাজির হোসেন, মো. কামাল উদ্দিন, মো. বিল্লাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. নাজির উদ্দিন ভূঁইয়া ও মো. রনি হোসেন।

জানা গেছে, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও বাবুবাজার এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ ১৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১০। তাদের কাছ থেকে চাঁদার নগদ ৮ হাজার ৪১০ টাকা ও ৬টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

মামলা দুটির বিবরণ থেকে গেছে, আসামিরা বেশ কিছুদিন ধরে কোতয়ালি, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ১৩ জন কারাগারে

আপডেট সময় ১২:১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪