ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকে

আগামীকাল চন্দ্রগ্রহণ। মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণগ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

তিন বছরের আগে আর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই সরাসরি দেখতে না পারলেও লাইভস্ট্রিমে দেখতে পারেন এই অনন্য দৃশ্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক গ্রিফিথ অবজারভেটরি ও ইতালিভিত্তিক ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট লাইভস্ট্রিম করবে এ চন্দ্রগ্রহণ। চলতি বছর এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল মে মাসে। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালে। এর মধ্যবর্তী সময়ে বহু আংশিক চন্দ্রগ্রহণ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকে

আপডেট সময় ০৩:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২