ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

ডেঙ্গু পরীক্ষা : সরকারিতে ১০০ টাকা, বেসরকারিতে ৩০০

সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষায় ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়।তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

দেশে ডেঙ্গুর সবশেষ চিত্র

নভেম্বর মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩ নভেম্বর একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ১৬৭ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানা যায়, ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে, ২ নভেম্বর মৃত্যু হয়েছে ৪ জনের, ৪ নভেম্বর ১ জনের মৃত্যু হলেও ৫ নভেম্বর মৃত্যু হয়েছে ৫ জনের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

ডেঙ্গু পরীক্ষা : সরকারিতে ১০০ টাকা, বেসরকারিতে ৩০০

আপডেট সময় ০২:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২