ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ৮৩৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম পুতুল সিংহ।

বুধবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে দশ টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় পুতুলের স্ত্রী লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

আপডেট সময় ০৭:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২