ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

রাজধানীতে যে ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বড়ছে। কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে রাজধানীর ঢাকার অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরুর পর যাত্রাবাড়ী সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা ছিল। কিন্তু গেল আগস্ট মাসের শেষ সপ্তাহে রাজধানীর ১৫টি এলাকার নাম উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়। এতে আরও জানা যায়, সংক্রমিত ১৫টি এলাকার মধ্যে ১১টিই আবার ঢাকা উত্তর সিটির। এর মধ্যে শীর্ষে রাজধানীর পল্লবী এলাকা। উত্তরা দ্বিতীয় এবং বাড্ডা তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া রয়েছে ক্যান্টনমেন্ট, দক্ষিণখান, মিরপুর, গুলশান, রামপুরা, কাফরুল, খিলক্ষেত, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় নামও উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ বছর ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। মারা গেছেন ১ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৫৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৬২ জন।

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮১ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

রাজধানীতে যে ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩