ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

নওগাঁর পুলিশ সুপারকে সংবর্ধনা জানালেন জেলা রোভার নেতৃবৃন্দ

বৃহস্পতিবার সকালবেলা নবাগত পুলিশ সুপার কে সংবর্ধনা জানালেন নওগাঁ জেলা রোভার নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান,অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান সহ-সভাপতি জেলা রোভার নওগাঁ, মোঃ মোফাখ্খার হোসেন খান কমিশনার, কিংবদন্তী সম্পাদক ও সহকারি অধ্যাপক মো.নাসিম আলম, মোছাঃ রেশমা পারভীন,সহঃ কমিশনার যুগ্ম সম্পাদক, মোঃ মামুনূর রশিদ,ডি.আর.এস.এল জান্নাতুল ফেরদৌসীসহ কমিটির অনান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানেরর আর.এস.এল বৃন্দ।

সহযোগিতা করেছেন,মো.মাহফুজুর রহমান, সবার সহযোগিতা নিয়ে কাজ করার আস্বাস দেন নবাগত পুলিশ সুপার, মুহাম্মদ রাশিদুল হক ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের মাতৃভূমি সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলায় এএসপি প্রবেশনার হিসেবে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডিআইজি, খুলনা রেঞ্জ স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি সিনিয়র এএসপি ঈশ্বরদী সার্কেল হিসেবে যোগদান করে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আইভোরিকোস্ট এবং মালিতে কাজ করে তার কাজের স্বীকৃতিস্বরূপ ২ বার ‘জাতিসংঘ পদক’ লাভ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরে তিনি কয়েক মাস হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এ সড়ক অবরোধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলা পুলিশে যোগদান করে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা সিটিএসবি তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এর আগে নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী আবদুল মান্নান মিয়াকে বিদায় জানানো হয়েছে। গত বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী এই পুলিশ সুপারকে। উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে নওগাঁর পুলিশ সুপার হিসাবে যোগদান করেছিলেন আবদুল মান্নান মিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

নওগাঁর পুলিশ সুপারকে সংবর্ধনা জানালেন জেলা রোভার নেতৃবৃন্দ

আপডেট সময় ০১:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২