ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

জঙ্গলে ৩ খণ্ডে পড়ে ছিল যুবকের লাশ

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের ৯দিন পর সাগর নামের এক যুবকের তিন খণ্ড লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে দাউদকান্দি উপজেলার কলাকোপা গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাগর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানান, গত ৮ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন সাগর। নিখোঁজের ৯ দিন পর আজ সকালে কলাকোপা গ্রামের একটি জঙ্গল থেকে তিন ভাগে বিচ্ছিন্ন সাগরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পা-মাথা-হাতের অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি। মৃতদেহের বাকি অংশ উদ্ধারে কাজ করছে থানা পুলিশ।

নিহতের বাবা আব্দুর রহমান বলেন, ৮ দিন আগে আমার ছেলের মোবাইলে একটি কল আসে ফোন পেয়ে আমার ছেলে বাড়ির বাহিরে যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। আজ তার লাশ উদ্ধার করা হয়। আমার ছেলের হত্যাকারিদের যাহারাই হোক তাদের আমি ফাঁসি চাই।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত লাশ উদ্ধার করেছি। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে পেরেছে পুলিশ। তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জঙ্গলে ৩ খণ্ডে পড়ে ছিল যুবকের লাশ

আপডেট সময় ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২