ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

মায়ের গ্রেপ্তারের সঙ্গে ছেলের স্ট্যাটাসের সম্পর্ক নেই: আইজিপি

ঢাকা: খুলনার খালিশপুর থানা এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তারের সঙ্গে তার প্রবাসী ছেলের ফেসবুক স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জে আহত পুলিশের ওসি অজয় চন্দ্র দেবকে দেখতে আসলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে এক প্রবাসীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মা-কে গ্রেপ্তার করা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। খুলনার একজন জামায়াতের নায়েবে আমীরের বাসায় নাশকতা এবং আইনশৃঙ্খলা অবনতির ঘটানোর একটি ষড়যন্ত্র চলছিল। সেখানে গোপন বৈঠকে অনেকে জড়ো হয়েছিল। সে তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়, পরে আমরা সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছি। আমাদের জানা ছিল না এ তিনজন কে বা কারা। আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে একজন মহিলা ও দুইজন পুরুষ।

তিনি আরও বলেন, ওই নারীকে গ্রেপ্তারের পর আমরা জানতে পারি তার প্রবাসী ছেলে ফেসবুকে পোস্ট করেছিলেন। তাই ওই নারীকে গ্রেপ্তারের সঙ্গে তার ছেলের দেওয়া স্ট্যাটাসের সম্পর্ক নেই। ওই নারীকে গ্রেপ্তারের সময় সেখান থেকে আমরা কিছু ডিজিটাল ডিভাইস পেয়েছি, নাশকতার পরিকল্পনার আলামত পেয়েছি। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছিল, অভিযানের ভিন্ন উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

সামনে জাতীয় নির্বাচন, এ সময় পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছেন আমার দৃষ্টিতে তাদের কোনো রাজনৈতিক বক্তব্য আমার পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি। আইন ও বিধির আলোকে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, যে চ্যালেঞ্জ আমার সামনে আসবে সেটি আমাকে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, এটা আমার আইনি দায়িত্ব, পেশাদারিত্বের সঙ্গে সে আইন প্রয়োগ করার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। এ আইনানুগ দায়িত্ব পালনে আমার পুলিশ সদস্যরা কুণ্ঠিত নই। আমি আমার দায়িত্ব পালনে বাধ্য। আমার প্রশিক্ষণ রয়েছে, আমার প্রশিক্ষণে আইন সম্পর্কে পড়ানো হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, যে যে দায়িত্ব পালন দরকার, আইনানুগভাবে পেশাদারিত্বের সঙ্গে আমরা পালন করে আসছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মায়ের গ্রেপ্তারের সঙ্গে ছেলের স্ট্যাটাসের সম্পর্ক নেই: আইজিপি

আপডেট সময় ০৩:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩